ভুয়া সার্জেন্ট আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে রুবেল (৫০) নামের এক ভুয়া ট্রাফিক সার্জেন্টকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাসহ বিভিন্ন থানার মামলার বই, ভুয়া স্লিপ, ছয়টি ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দীন বলেন, রুবেল এখন ডিবি পুলিশের হেফাজতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।