ভুয়া 'ডিআইজি' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় মোহাম্মদ ফিরোজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই ব্যক্তি নিজেকে পুলিশের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

ডিএমপির উত্তরা অঞ্চলের সহকারী কমিশনার তাপস কুমার দাস বলেন, গতকাল শুক্রবার দুপুরে ‘পুলিশ’ লেখা গাড়িতে করে ওই ব্যক্তি যাচ্ছিলেন। সন্দেহ হলে তাঁকে থামতে বলা হয়। না থামলে গতিরোধ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।