প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূগর্ভস্থ তার চুরির কারণে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় ৮০০ টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। এ সংযোগগুলো শেরেবাংলা নগর এক্সচেঞ্জের আওতাধীন। গতকাল রোববার বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধানমন্ডি আবাহনী মাঠসংলগ্ন সাত মসজিদ রোড এলাকার ৮/এ, ১০/এ, ১২/এ রাস্তায় এই টেলিফোন সংযোগগুলোর অবস্থান। তার চুরির ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিটিসিএল। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল দুঃখ প্রকাশ করে জানিয়েছে, দুই-তিন দিনের মধ্যে অচল সংযোগ চালু করতে কাজ চলছে।