ভূঞাপুর উপজেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মোটরসাইকেল চুরির অভিযোগে গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী প্রথম আলোকে বলেন, যুবলীগ নেতা আখতারুজ্জামান সেলিমকে গতকাল দুপুরে পৌর শহরের ঘাটান্দি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মোটরসাইকেল চুরি, মারামারিসহ নানা অভিযোগে সাতটি মামলা করা হয়েছে। মোটরসাইকেল চুরির মামলায় গতকাল বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।