ভূমি অফিসে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভূমি অফিসে গত রোববার রাতে চুরি হয়েছে। চুরির ঘটনায় ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মো. রুহুল আমিন গতকাল সোমবার দুপুরে বলেন, ভূমি অফিসের নাজির মো. ফরিদুল ইসলামের কক্ষে চুরি হয়। ওই কক্ষ থেকে নাজিরের বেতন ও সরকারি ৩৫ হাজার টাকা চুরি হয়েছে। কোনো কাগজপত্র চুরি গেছে কি না, এখনো বলা যাচ্ছে না। তবে নাজির কেন অফিসে টাকা রাখলেন, তা বোঝা যাচ্ছে না। ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, নাজির ফরিদুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন।