ভূমি অফিসে হামলা দুই কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে গতকাল মঙ্গলবার যুবলীগের কর্মীরা দুই ভূমি কর্মকর্তাকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সুজিত মিশ্র গংয়ের পক্ষে উপজেলার বস্তল মৌজার ৯৪ শতাংশ সম্পত্তি নামজারি করার জন্য ভুয়া কাগজপত্র দাখিল করেছিলেন যুবলীগের স্থানীয় কর্মী লুৎফর দেওয়ান। ভুয়া কাগজপত্রে নামজারি করতে রাজি না হওয়ায় গতকাল অফিসে এসে যুবলীগের কর্মী কামাল দেওয়ান, লুৎফর দেওয়ান, গোলজার হোসেন, ভাড়াটে সন্ত্রাসী কাবিলা মিয়াসহ ৮-১০ জন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। একপর্যায়ে তাঁরা চেয়ার ছুড়ে তাঁকে (কামরুল ইসলাম) ও উপসহকারী কর্মকর্তা ইয়ানবী মিয়াকে আহত করেন। এ সময় ভূমি অফিসের চেয়ার-টেবিল তছনছ করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঞা বলেন, ভূমি অফিসে হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।