ভূমি কার্যালয়ে আগুন, ইউপি চেয়ারম্যান আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোরে রবিউলকে আটক করা হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলামের ভাষ্য, এলাকার ভূমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ইউনিয়ন ভূমি কার্যালয়টি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিউলকে আটক করা হয়েছে।