ভূমি কার্যালয়ে বিস্ফোরক ছোড়ায় ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলা ভূমি কার্যালয়ে (সহকারী কমিশনারের কার্যালয়) দুর্বৃত্তদের বিস্ফোরক ছোড়ার ঘটনায় আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এই ​বিস্ফোরক দুর্বৃত্তদের ছোড়া ককটেল হতে পারে।
সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুজ্জামান সকালে প্রথম আলোকে বলেন, আগুনে কার্যালয়ের দুটি ক‌ক্ষের তিনটি জানালা, জানালার পর্দা ও কিছু নথির সামান্য পুড়ে যায়। নৈশপ্রহরী আবদুর রহমান হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনেন এবং কক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখেন। তিনি কার্যালয়ে সংরক্ষণ করা অগ্নিনির্বাপক যন্ত্র ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভায়।

সামছুজ্জামান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশমত আইনগত পদ‌ক্ষেপ নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্য, ভূমি কার্যালয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু দুবৃ‌র্ত্তদের কাউকে পাওয়া যায়নি। পেট্রলবোমার আলামত পাওয়া যায়নি। সম্ভবত দূর থেকে দুবৃ‌র্ত্তরা ককটেল ছোড়ায় আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।