ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাত লাখ টাকা নেওয়ার অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বক্তিয়ারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. ইব্রাহিমের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। মো. ইব্রাহিম গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। পরে আনোয়ার হোসেনকে মতিঝিল থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন বলেন, রাজশাহীর জনৈক মো. জাহাঙ্গীর আলমকে সহকারী খাদ্য পরিদর্শক পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাত লাখ টাকা নেন আনোয়ার হোসেন।