ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাত লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বক্তিয়ারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১–এর উপপরিচালক মো. ইব্রাহিমের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। মো. ইব্রাহিম গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর আনোয়ার হোসেনকে মতিঝিল থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা করেন (মামলা নম্বর ৫) সংস্থার উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন।
নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, রাজশাহীর মো. জাহাঙ্গীর আলমকে সহকারী খাদ্য পরিদর্শক পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাত লাখ টাকা নেন। সে অভিযোগ অনুসন্ধানের পর প্রমাণ পাওয়ায় মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।