ভূরুঙ্গামারী সীমান্তে ১৪টি ভারতীয় গরু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কাইজারচর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল সোমবার ১৪টি চোরাই ভারতীয় গরু আটক করেছেন।
বিজিবি সূত্র জানায়, গতকাল ভোরে শিলকুড়ি ইউনিয়নের শালঝোড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় তিলাই ইউনিয়নের কাইজারচর নামক স্থানে মেইন পিলার ৯৮৭-এর পাশ দিয়ে একদল পাচারকারী ভারতীয় গরু নিয়ে সীমান্ত পার হচ্ছিল। টহল দলের অবস্থান টের পেয়ে তারা ১৪টি ভারতীয় গরু রেখে পালিয়ে যায়।
কুড়িগ্রাম-৪৫ বিজিবির শালঝোড় সীমান্ত ফাঁড়ির হাবিলদার আবদুল আউয়াল বলেন, গরুগুলো আটকের সময় কাউকে পাওয়া যায়নি। সেগুলো জয়মনি শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।