ভূরুঙ্গামারীতে ইয়াবা বড়িসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গত বুধবার ইয়াবা বড়ি, মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মোটরসাইকেলটি পাথরডুবি ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবিরের।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড-সংলগ্ন গুচ্ছ গ্রামের সেতুর কাছ থেকে বুধবার রাতে কামাত আঙ্গারিয়া গ্রামের সুশান্ত সরকারকে আটটি ইয়াবা বড়ি, ওই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে কেজি স্কুলের মোড় থেকে দেওয়ানের খামার গ্রামের ইয়াবা বিক্রেতা সেলিম আহম্মেদ, ইসমাইল হোসেনকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে দুটি মামলা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।