ভেজাল ওষুধ কারখানা মালিকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীতে গতকাল বৃহস্পতিবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ভেজাল হারবাল ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার দায়ে মো. রমিজ আহমেদ নামের এক ব্যক্তিকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পল্লবীর শহীদবাগে আসাম বেঙ্গল হারবাল প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এতে র‌্যাব-৪-এর একটি দল অংশ নেয়।
এ সময় ৩০ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়। ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক রমিজ আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা ওষুধের মধ্যে আছে বৃক্ষমূল গোল্ড সিরাপ, লিকুরিয়া পাউডার, সামীরা গোল্ড ইত্যাদি।