ভেজাল ওষুধের কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গরু মোটাতাজা করার ভেজাল ওষুধ কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে কারখানার মালিকের তিন মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারখানার মালিকের নাম শহীদ আলী। তাঁর বাড়ি নগরের হড়গ্রাম পূর্বপাড়া এলাকায়। তাঁর কারখানার নাম ‘বায়োহার্বস ফার্মাসিউটিক্যাল (আয়ুর্বেধিক)’। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আরেফিনের নেতৃত্বে দুপুরে র‌্যাবের সদস্যরা ওই কারখানায় অভিযান চালান। র‌্যাব জানায়, হড়গ্রাম এলাকার তৈমুর রহমানের ছেলে শহীদ আলী উৎপাদনের মান নিয়ন্ত্রণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ওষুধ তৈরি করে মানুষ ও গরু মোটাতাজাকরণের জন্য বিক্রি করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালত ১৯৯৪ সালের ড্রাগ অ্যাক্টের ১৮ ধারা মোতাবেক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন।