প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন নেকরোজবাগ এলাকায় গতকাল দুপুরে ভেজাল মলম তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত ওই কারখানা পরিচালনার অভিযোগে কারখানার মালিক মো. তরিকুল ইসলামকে আটক করে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। আদালতের নেতৃত্ব দেন র্যা ব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন র্যা ব-৩ কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম। অভিযানের সময় কারখানা থেকে ৬৮৪টি ভেজাল মুভ মলম, ১৪০০টি মুভ মলমের খালি টিউব, ১৮০০টি ব্যাটনোভেট এন মলমের খালি টিউব ও প্রায় ২০ কেজি মলম তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। কারখানার মালিক তরিকুল ইসলাম জানান, এসব মলম তিনি পাইকারি বাজারে বিক্রি করেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি|