প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি শহরের জেলে পাড়া এলাকার একটি কারখানা থেকে ভেজাল ঘি জব্দ ও কারখানার মালিককে আটক করেছে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড ও জরিমানা প্রদান করেন। ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলে পাড়া এলাকার একটি কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় কারখানা থেকে বিশ মণ ভেজাল ঘি জব্দ ও কারখানার মালিক সুধীর মালোকে (৩০) আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রাশেদুল হাসান সুধীর মালোকে ১০ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেন।