ভেজাল পণ্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা গ্রাম থেকে গতকাল শনিবার ৪০ মণ ভেজাল মধু, ২৫০ কেজি চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, চকবারা গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনে উৎপাদিত মধুর সঙ্গে চিনি মিশিয়ে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে ৪০ কনটেইনারে সংরক্ষিত প্রায় ৪০ মণ মধু ও পাঁচ বস্তা চিনি আটক করা হয়।