ভেজাল পণ্য প্রস্তুত করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য প্রস্তুত করায় পুরান ঢাকার চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল জুরাইন বাজারে ঢাকা জেলা প্রশাসন, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী এ অভিযান পরিচালনা করেন।
এ সময় প্রায় পাঁচ লাখ টাকার অনুমোদনহীন বিভিন্ন পণ্য জব্দ করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ, ঝুঁকিপূর্ণ ও ভেজাল শিশুখাদ্য, গুঁড়ো দুধ, প্রসাধনসামগ্রী, কোমলপানীয় ইত্যাদি প্রস্তুত করায় জনপ্রিয় স্টোর, বিক্রমপুর স্টোর, মুজাহিদ স্টোর ও আনোয়ার স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে খাদ্যদ্রব্য ও প্রসাধনী প্রস্তুত করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।