প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সাহেববাজার এলাকা থেকে গতকাল রোববার সকালে ভেজাল প্রসাধনীসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সাদিকুল ইসলাম। তাঁর বাড়ি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায়। বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সাদিকুল ইসলাম অনুমোদিত বিভিন্ন কোম্পানির নাম ও মোড়ক ব্যবহার করে নকল প্রসাধনসামগ্রী উৎপাদন করে বাজারজাত করছিলেন। রোববার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনসামগ্রীসহ তাঁকে আটক করে। তাঁর কাছ থেকে ফেয়ার অ্যান্ড লাভলী, মডার্ন কসমেটিকস ও জিএম কেমিক্যালের নকল পণ্য উদ্ধার করা হয়।