ভেজাল শিশুখাদ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহীন, মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন গুঁড়ো দুধ ও শিশুখাদ্য বিক্রির অপরাধে মারুফ আহমেদ (৩৫) নামের এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার চকবাজার এলাকার আজমেরী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এ দণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, অভিযানে বিপুল পরিমাণ নষ্ট, মানহীন, মেয়াদোত্তীর্ণ, উৎপাদনের তথ্যবিহীন, অবৈধ গুঁড়ো দুধ ও শিশুখাদ্য পাওয়া যায়। এ ছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ওভালটিন, গুঁড়ো দুধের কার্টন, গুঁড়ো দুধের বস্তার উৎপাদনের তারিখ পরিবর্তন করার প্রমাণ পাওয়া যায়। এমন অপরাধে আজমেরী ট্রেডার্সের মালিক মারুফ আহমেদকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।