ভেজাল সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর মহানগরের আমবাগ এলাকায় ভেজাল সার তৈরির কারখানা থেকে ৭০ বস্তা ভেজাল সার, মেশিন ও সার তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ইউনিসান অ্যাগ্রো কেমিক্যাল নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই চলছিল। কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|