ভেজাল সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল দস্তা সার বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার এই অর্থদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ। জরিমানাকৃত ব্যবসায় প্রতিষ্ঠানটির নাম মেসার্স রুপালি এন্টারপ্রাইজ। উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই সারের দোকানে অভিযান চালিয়ে চার ধরনের ১ হাজার ৬২০ কেজি দস্তা সার জব্দ করে। এই সারে নির্দিষ্ট মানের চেয়ে কম পরিমাণে দস্তা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, মালিক নারায়ণ দাসের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়। পরে জব্দকৃত সার নষ্ট করা হয়েছে।