প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় বিভিন্ন দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবদুল ছালাম এ অভিযান চালান। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, বেলা একটার দিকে কামালখান বাজার ও জামতলি এলাকায় বিভিন্ন মুদি ও ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় জামতলি এলাকার শিমু মেডিকেল হলে ভেজাল ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা ও কামালখান বাজার এলাকার মো. হাসমত আলীর দোকানে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।