ভেজালবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাইছানিরচর গ্রামে ভেজালবিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা আখমাড়াইয়ের মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মুহাম্মদ সাদিকুর রহমান এই অভিযান চালান। মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মাইছানিরচর গ্রামে স্থানীয় ব্যক্তিরা অবৈধভাবে কয়েকটি আখমাড়াই মেশিন বসিয়ে গুড় তৈরি করে আসছিলেন। এসব মেশিনে উচ্চমাত্রার হাইড্রোজেনসহ রাসায়নিক পদার্থ মেশানো হয়। এভাবে তৈরি গুড় মানবদেহের জন্য ক্ষতিকর। গতকাল দুপুরে তিনি সেখানে অভিযান চালান।