ভেসে উঠল নিখোঁজ দুই ছাত্রীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই ছাত্রীর লাশ গতকাল শনিবার সকালে উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ঈশ্বরবাবুর ঘাটে নৌকাডুবির ঘটনায় ওই দুই ছাত্রী নিখোঁজ হয়।
মৃত হনুফা আখতার ও জান্নাতুল মাওয়া বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামের একটি মাদ্রাসার ছাত্রী। তাদের বাড়ি আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের চর জুঁইদণ্ডী এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ৮টার দিকে ঈশ্বরবাবুর ঘাট থেকে সামান্য পশ্চিমে মাঝেরঘাট এলাকার জান্নাতুল মাওয়ার লাশ ভাসতে দেখা যায়। তার ঘণ্টাখানেক পর হানুফা আক্তারের লাশ ঈশ্বরবাবুর ঘাট এলাকায় ভেসে ওঠে। পরে লাশ দুটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারী প্রথম আলোকে বলেন, সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। দুপুরের আগেই পারিবারিকভাবে তাদের লাশ দাফন করা হয়।