ভোলায় ২৫ মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টগার্ড অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাত ১০টায় তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া ঘাট এলাকা থেকে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করেছে। আটক করা জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিমের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় গরিবদের মধ্যে বিতরণ করা হয়। এসব তথ্য দেন কোস্টগার্ডের কর্মকর্তা লে. এম নাজিউর রহমান।