ভোলায় 'জলদস্যু' আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড অভিযান চালিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর থেকে গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে এক ‘জলদস্যু’কে আটক করেছে। তাঁর নাম ফয়সাল আহমেদ ওরফে পিটার। তাঁর বিরুদ্ধে দস্যুতার একাধিক অভিযোগ আছে। আটকের সময় তাঁর কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে তাঁকে শশীভূষণ থানায় সোপর্দ করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের জোনাল কমান্ডারের পক্ষে এস এম সেলিম জাহাঙ্গীর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।