ভৈরবে বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সারের গুদাম থেকে ৯২ হাজার ৪১৬ বস্তা সার গায়েবের ঘটনায় গুদামরক্ষক খোরশেদ আলমকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে উপজেলার তেঁতুলপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা (সিআইডি) পুলিশ।
বিএডিসি ভৈরব কার্যালয় সূত্র জানায়, ভৈরব গুদাম থেকে সার গায়েব হওয়ার পর কিশোরগঞ্জ গুদামের যুগ্ম পরিচালক (সার) শহীদুল্লাহ শেখ বাদী হয়ে মামলা করেন। মামলাটি দুদক ময়মনসিংহ সার্কেলের উপপরিচালক পাল কমল চন্দ্র তদন্ত করছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, আসামিকে বুঝে নিতে তিনি গতকালই ঢাকার সিআইডি কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন। ভৈরবে আনার পর আসামিকে দুদক ময়মনসিংহ সার্কেল কার্যালয়ের তদন্তকারী কর্মকর্তার কাছে তুলে দেবেন তিনি।