ভৈরবে ৮০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থানার ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকা থেকে প্রায় ৮০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে র‍্যাব-২-এর একটি দল অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে। এ সময় সরঞ্জামের মালিককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণপাড়ার সাহজাদী মিয়ার বাড়ির চতুর্থ তলা থেকে ৮০ লাখ টাকার সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির তিন হাজার ২৭৫টি সিমকার্ড উদ্ধার করা হয়। এ সময় ভিওআইপি ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।