প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলার খেয়াঘাট নামের লঞ্চঘাটে দুটি লঞ্চ থেকে গত বৃহস্পতিবার রাতে ৬৫ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। এ সময় মো. লিটন নামের এক ভ্যানচালককে আটক করে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পরে জাটকাগুলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা-মক্তবের ছাত্র ও শিক্ষকের মধ্যে বিতরণ করা হয়। লঞ্চ দুটির নাম এমভি ভোলা ও গ্লোরী অব শ্রীনগর। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার ও কোস্টগার্ডের লে. কমান্ডার মু. তানভীর হেসেন
ভুঁইয়া ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।