ভোলায় বিপুল পরিমাণ জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলায় আজ মঙ্গলবার প্রায় ২৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর চরহোসেনে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর উপজেলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন বলেন, চর থেকে জাটকাভর্তি ১৪টি ড্রাম জব্দ করা হয়েছে। এতে আনুমানিক ২৫ মণ জাটকা পাওয়া গেছে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের জেলেরা পালিয়েছেন।
উপজেলার মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, জব্দ করা জাটকা স্থানীয় গরিব লোকজনের মধ্যে বিতরণ করা হবে।
নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ মৌসুম।