ভ্যানচালকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল শনিবার সকালে রতন শেখ (১৮) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। নিহত ব্যক্তির চাচাতো ভাই মিলন শেখ বলেন, শুক্রবার বিকেলে বাড়ি থেকে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বের হন রতন। গতকাল সকালে উপজেলার সরিষা ইউনিয়নের নওয়া বনগ্রামে রাস্তার পাশে তাঁর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রতনকে হত্যার পর ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পাংশা থানার ওসি এস এম শাহজালাল বলেন, রতনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।