ভ্যানচালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ আশিক (১৮) নামে এক ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের আলী হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, গত রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর তাঁকে আর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার ভোরে এলাকাবাসী চিতেশ্বরী কাঠবাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে। মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশিকের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।