ভ্রাম্যমাণ আদালতে সাতজনের জেল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে যৌন হয়রানির আপরাধে ২ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড এবং জুয়া খেলার অপরাধে ৫ ব্যক্তির প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি পোশাক কারখানার কর্মীকে পথে যৌন হয়রানি করার সময় ওই নারীর সাবেক স্বামী খোকন হোসেন ও তাঁর বন্ধু শাহীনকে ভ্রাম্যমাণ আদালত আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড (জেল) দেন।

তবে আটক করা খোকন সাংবাদিকদের বলেন, ৭ বছর আগে ওই নারীর সঙ্গে তাঁর পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের দুটি পুত্রসন্তান রয়েছে। ছেলে দুটি মায়ের সঙ্গে থাকায় শুধু একনজর দেখার জন্য গতকাল সকালে সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বন্ধু শাহিন তাঁর সঙ্গে ছিলেন।

অপরদিকে গতকাল ভোরে উপজেলার রাণীবন্দরে জুয়া খেলার সময় ভ্রাম্যমাণ আদালত খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের কুমড়িয়া গ্রামের এরশাদ (৩০), রফিকুল (২৬), মুকুল (২৫), দেলোয়ার হোসেন (২৯) ও চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের আরিফ হোসেনকে (২৫) আটক করেন।