মগবাজারে প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর বড় মগবাজার টিঅ্যান্ডটি কলোনি থেকে গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল নয়টার দিকে তাঁর লাশ নিয়ে আসে হাতিরঝিল থানা-পুলিশ।

প্রকৌশলীর নাম মীর আফতাব ইসলাম সুমন (৪৮)। তিনি টিঅ্যান্ডটি অফিসে চাকরি করতেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আফতাবুলের গলায় একটি লাল নাইলনের রশি বাঁধা ছিল। রশিটা ছিঁড়ে গিয়েছিল। ওই রশিরই অপর অংশ তিনি যে চারতলা ভবনে থাকতেন, সেই ভবনের পানির ট্যাংকের সঙ্গে লাগানো ছিল। সেটিও ছেঁড়া।

আফতাবুল দুই ছেলে এক মেয়ের জনক। তাঁর স্ত্রী বলেছেন, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাইরে যাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি।