মঞ্চ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব নূরুল ইসলামের বিরুদ্ধে ওয়াজ মাহফিলের মঞ্চ ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রমিক লীগের ওই নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।