মঠবাড়িয়া থেকে অপহৃত কিশোরী আশুলিয়ায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের এক দিন পর উদ্ধার করা হয়েছে। ঢাকার আশুলিয়া থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই মঠবাড়িয়া থানায় দুজনকে আসামি করে মামলা হয়। পরে হাবিবুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্র ও এজাহারের বিবরণ অনুযায়ী, স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রী (১৪) উপজেলার টিকিকাটা ইউনিয়নের একটি গ্রামে নানার বাড়িতে থাকে। বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একই এলাকার আল আমিন (২২) ও তাঁর বন্ধু হাবিবুর (২২) তাকে অপহরণ করেন। পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাভারের আশুলিয়ার একটি বাড়ি থেকে স্বজনেরা তাকে উদ্ধার করেন।