মঠবাড়িয়ায় অপহৃত ব্যক্তির লাশ পাথরঘাটায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুবাজার এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় অপহৃত পেশাদার মোটরসাইকেলচালক খলিলুর রহমান (২২) খুন হয়েছেন। মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঁঠালতলী গ্রাম থেকে খলিলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মঠবাড়িয়ার খেতাছিঁড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাবুবাজার এলাকা থেকে দুই যুবক খলিলুর রহমানকে মোটরসাইকেলসহ অপহরণ করে। এরপর দক্ষিণ কাঁঠালতলী গ্রামের একটি ধানখেতে নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার এবং খলিলের মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে খেতাছিঁড়া গ্রামের মো. হাসান নামের (২২) এক যুবককে আটক করে।