মঠবাড়িয়ায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের সৌদিপ্রবাসী সরোয়ার হোসেনের বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি আইপ্যাড, দুটি মুঠোফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়। সরোয়ার হোসেনের ভাই মাহাবুবুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে পাঁচ থেকে সাতজন ডাকাত গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে মাহাবুব ও তাঁর ভাই সরোয়ারকে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ মালামাল লুট করে। মঠবাড়িয়া
থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে