মঠবাড়িয়ায় শিশু অপহরণ, দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার থেকে গত সোমবার আবু বকর সিদ্দিক (৬) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিনই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর সাপলেজা গ্রামে নানা বাড়িতে থাকত। গত সোমবার সকালে প্রতিবেশী মাহামুদুল হাসান (২০) নামের এক তরুণের সঙ্গে আবু বকরকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও আবু বকরকে না পেয়ে রাতে তাঁর নানি জাকিয়া বেগম তিনজনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন। পুলিশ মাহামুদুলের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক জানান, সোমবার রাত থেকে শিশুটিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।