মঠবাড়িয়ায় অপহৃত স্কুলছাত্রী ১৬ দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক স্কুলছাত্রী (১৫) অপহরণের ১৬ দিনেও উদ্ধার হয়নি। গত ২৪ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়।

মেয়েটির পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সকাল আটটার দিকে মেয়েটি প্রাইভেট পড়া শেষে বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মেয়েটিকে উপজেলার বাদুড়তলী গ্রামের সুমন হাওলাদার (২২) কয়েকজন সহযোগীর সহযোগিতায় জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। ২ অক্টোবর মেয়েটির নানা সুমন হাওলাদারকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় থানায় অপহরণ মামলা করেন।