মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ পৌর মিলনায়তনে গত শনিবার দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভা হয়েছে। সুনামগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুল সভায় সদর হাসপাতাল সংস্কার এবং বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণের নামে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ করেন। সভায় আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, জেলা জাসদ সভাপতি আ ত ম সালেহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নানু মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলী খুশনুর, প্যানেল মেয়র মনির উদ্দিন প্রমুখ।