প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গতকাল সোমবার পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা ও মতবিনিময় সভা হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্প দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম মাকসুদা সিদ্দিকা। পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম ও ব্র্যাকের জেলা প্রতিনিধি আলমাসুর রহমান।