মতলবে এক রাতে নয় বাড়িতে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে গত শুক্রবার রাতে নয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে দুই লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়।
ওই গ্রামের বাসিন্দা মো. আরিফ বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চোরেরা তাঁর ঘরে এবং শেখবাড়ির মুজিব শেখ, কবির শেখ, হাজিবাড়ির মো. শাহজাহান, প্রধানিয়াবাড়ির মোস্তফা মিয়ার ঘরে সিঁধ কেটে ঢোকে। চোরেরা এসব ঘর থেকে পাঁচটি মুঠোফোন সেট, স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে যায়। এ ছাড়া চোরেরা গ্রামের মোল্লাবাড়ি, খানবাড়ি, পেয়াদাবাড়ি, সরকারবাড়ি ও সরদারবাড়ির কয়েকটি ঘরে সিঁধ কেটে ঢুকে লক্ষাধিক টাকাসহ সোনার গয়না চুরি করে। মতলব দক্ষিণ থানার ওসি কবির হোসেন বলেন, ‘চুরির ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’