মতলবে স্ত্রীকে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বামীর ছোড়া দাহ্য পদার্থে লাকী মজুমদার (২০) নামে এক গৃহবধূর শরীর ঝলসে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গত শুক্রবার ওই গৃহবধূর মা ভানু মজুমদার তাঁর (গৃহবধূর) স্বামী বিষ্ণু আচার্যকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাতে উপজেলার উপাদী গ্রামে গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার ঘটনাটি ঘটে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় বিষ্ণুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শনিবার (গতকাল) চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠান।