মতিঝিলে অস্ত্রসহ আটজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মতিঝিল এলাকা থেকে অস্ত্রসহ আটজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঁরা হলেন বাবুল হোসেন, ইসরাফিল, আবুল বাশার মোল্লা, এনামুল হক, সজিব শেখ, মইনুল ইসলাম, লতিফ মিয়া ও মো. রাজন।
গত মঙ্গলবার মতিঝিল থানা এলাকায় আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া দুটি চাপাতি, পাঁচটি ছুরি, এক ডজন মুঠোফোন, পাটের দড়ি এবং নয় হাজার আট শ টাকা জব্দ করা হয়েছে।
ডিবির উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা জানান যে তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।