মতিঝিলে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন নাহিদুল ইসলাম (৩০) ও নাজমুল হোসেন নোমান (২৯)।
তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
পুলিশ বলছে, দুপুরে কমলাপুর এলাকা থেকে নাহিদুল ইসলামকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জসীমউদ্দীন রোডের ২৯/২ নম্বর বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাসায় আরও দুটি পিস্তল ও গুলি পাওয়া যায়। পুলিশের ধারণা, এ দুজন অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। রিমান্ডে নিয়ে তাঁদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।