মতিঝিলে গোলাগুলি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিলের ৩৭/২ নম্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম মোশারফ।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।