মতিঝিলে ১০-১৫টি ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ছবি: ফোকাস বাংলা
ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর মতিঝিল এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় পর পর ১০–১৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল এলাকায় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ককটেল বিস্ফোরণের এঘটনা ঘটে।
মতিঝিল জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) আরিফুজ্জামান প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।