প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মতলা সীমান্তে ভারতীয় মদ, জিরা ও কিশমিশ জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে সীমান্তে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ ১৫০ কেজি জিরা ও কিশমিশ জব্দ করে। পাচারকারীরা এসব ফেলে পালিয়ে যায়। এসব মদ ও জিরা ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল বলে জানান, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর তারিক মোহাম্মদ। তিনি আরও জানান, এগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।